নওগাঁ পোরশা উপজেলায় ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার একজন ""
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৭-০৬-২০২৬ ০৮:৫১:১৯ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৭-০৬-২০২৬ ০৮:৫১:১৯ পূর্বাহ্ন
ইব্রাহিম
""
নওগাঁর পোরশা উপজেলার গাঙ্গুরিয়া থেকে (স্টাফ রিপোর্টার) মোঃ আকতার হোসেন।
নওগাঁ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ১৬ জুন ২০২৬ সন্ধ্যা ৭ টায় পোরশা থানার গাংগুরিয়া ইউনিয়নের গাংগুরিয়া গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অফিসার ইনচার্জ এর নেতৃত্বে পোরশা থানার অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রয় কালে ১ জন পেশাদর মাদক ব্যবসায়িকে আটক করা হয়। উক্ত মাদক ব্যবসায়ি মোঃ ইব্রাহিম (৩০), পিতা- মোঃ শরিফ উদ্দিন, গ্রাম-পোরশা (গোবরাকুড়ি), থানা- পোরশা, জেলা-নওগাঁ এর দেহ তল্লাশি করিয়া তার ডান হাতে থাকা শপিং ব্যাগের ভিতর সাদা পলিথিনে মোড়ানো ৩৫০ (তিনশত পঞ্চাশ) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মাদক বিরোধী অভিযান চলমান আছে বলে জানা গেছে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স